ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে মানবপাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো পুলিশ-বিজিবি

জেলা প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ০ বার পঠিত
টেকনাফে মানবপাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো পুলিশ-বিজিবি

ছবি: -সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে মানবপাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও বিজিবি। এ সময় পাচারের উদ্দেশ্যে অপহৃত ১৬ বছরের এক কিশোরকে উদ্ধার এবং দুই মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, শনিবার চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন থেকে শাহরিয়া নোমান নাঈম (১৬) নামের ওই কিশোরকে পাচারের উদ্দেশ্যে ফুঁসলিয়ে অপহরণ করা হয়। পরে তাকে টেকনাফের রাজারছড়া এলাকায় একটি আস্তানায় আটকে রাখা হয়। খবর পেয়ে এসআই সৈকত মজুমদারের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

অভিযানের সময় তৌহিদুল আলম (২২) ও আবু ছাদেক (২৫) নামে দুই মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজারছড়া ও আশপাশের পাহাড়ি এলাকায় পাচারকারীদের আরও কয়েকটি আস্তানার সন্ধান পাওয়া যায়।

এরপর রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশ ও টেকনাফ-২ বিজিবির সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মানবপাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।

ওসি সাইফুল ইসলাম বলেন, সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানবপাচারকারীরা আবার সক্রিয় হয়ে উঠছে। মানবপাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। এ অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930