ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

মৃত শিশুকে লাইফ সাপোর্টে! ছিল না চিকিৎসক, বিল ধরিয়ে দিয়েছে দুই লাখ টাকার

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
মৃত শিশুকে লাইফ সাপোর্টে! ছিল না চিকিৎসক, বিল ধরিয়ে দিয়েছে দুই লাখ টাকার

ছবি: -সংগৃহীত

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাসের এক শিশুর মৃত্যুর পর চিকিৎসকের অনুপস্থিতি ও অতিরিক্ত বিলের অভিযোগ তুলে ফেসবুক লাইভ করেছেন শিশুটির এক স্বজন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত একটার দিকে করা ওই লাইভ ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আসিফ হাসান নামের ওই স্বজনের দাবি, তার ভাগ্নির ছেলেকে গত ১ সেপ্টেম্বর বীর উত্তম সিআর দত্ত রোডের পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় শিশুটির রক্তে শর্করা কমে যাওয়ার কথা জানানো হলেও পরে বিভিন্ন সময়ে বিভিন্ন শারীরিক সমস্যার কথা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় বলে অভিযোগ করেন তিনি।

আসিফের ভাষ্য, রোববার হাসপাতাল থেকে জানানো হয়েছিল পরদিন শিশুটিকে ছাড়পত্র দেওয়া হবে। তবে বিকেলে হঠাৎ পরিবারকে বলা হয়, শিশুটির লাইফ সাপোর্ট প্রয়োজন। পরে শিশুটিকে দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দেখতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি।

পরে পরিবারের সদস্যরা জোর করে পিআইসিইউতে ঢুকে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান বলে দাবি করেন আসিফ। তার অভিযোগ, সেখানে ডাকাডাকি করেও কোনো চিকিৎসকের দেখা পাননি তারা। এ ছাড়া চিকিৎসার নামে হাসপাতাল কর্তৃপক্ষ দুই লাখ টাকার বেশি বিল করেছে বলেও অভিযোগ করেন তিনি।

ফেসবুক লাইভের পর হাসপাতালের পক্ষ থেকে কয়েকজন বহিরাগত এসে তাকে শাসানোর চেষ্টা করেন বলেও অভিযোগ করেন আসিফ। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তার।

তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো ধরনের অবহেলা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930