ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

মোদির নৈশভোজে শি জিনপিং অনুপস্থিত, জানা গেল কারণ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
মোদির নৈশভোজে শি জিনপিং অনুপস্থিত, জানা গেল কারণ

ছবি: -সংগৃহীত

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার অনুপস্থিতি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হলেও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দীর্ঘ ভ্রমণ ও টানা কর্মসূচির কারণে ক্লান্ত থাকায় নৈশভোজে অংশ নেননি তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিকেলে দিল্লিতে পৌঁছে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ব্রিকস সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন শি। দীর্ঘ আকাশযাত্রার পর দিনভর ব্যস্ত কর্মসূচিতে থাকায় তিনি বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

শি জিনপিং ছাড়াও আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ নৈশভোজে উপস্থিত ছিলেন না। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকসের অন্য নেতারা এতে অংশ নেন। ভারতের কেন্দ্রীয় সরকারের কয়েকজন মন্ত্রী, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও নৈশভোজে উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার মোদি ও শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠকে ভারত-চীন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই নেতা মতপার্থক্যকে কোনোভাবেই বিরোধে পরিণত না করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930