ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১ চীন থেকে বুলেট ট্রেন আনার পরিকল্পনা, অগ্রাধিকার ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণ কৃষকের উৎপাদন খরচ কমিয়ে খাদ্যে স্বনির্ভরতার নির্দেশ আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন দুর্নীতির অভিযোগ, অনুসন্ধান করবে দুদক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী : হাইকোর্ট সবার জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে : রাষ্ট্রপতি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক সুরক্ষায় সরকার সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

ছবি: -সংগৃহীত

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও তদন্ত সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

রোববার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে সাইবার অপরাধ মামলা তদন্তবিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক, এনক্রিপটেড যোগাযোগ ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো প্রযুক্তির দ্রুত বিকাশ একদিকে নতুন সম্ভাবনা তৈরি করেছে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে।

তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার করে সাইবার প্রতারণা, অনলাইন আর্থিক অপরাধ, তথ্য চুরি, হ্যাকিং, অনলাইন হয়রানি ও ডিজিটাল চাঁদাবাজির মতো অপরাধ বাড়ছে। এ পরিস্থিতিতে প্রচলিত পুলিশিং ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি। সাইবার অপরাধ তদন্তে বিশেষ দক্ষতা অর্জন আধুনিক পুলিশিংয়ের অপরিহার্য অংশ হয়ে উঠেছে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, এই কোর্সের মাধ্যমে শুধু প্রযুক্তিগত দক্ষতাই নয়, প্রশিক্ষণ দেওয়া ও যোগাযোগের সক্ষমতাও অর্জন করতে হবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান অন্য তদন্তকারীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এতে সাইবার অপরাধ তদন্তে দক্ষ কর্মকর্তার সংখ্যা দ্রুত বাড়ানো সম্ভব হবে।

অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর অতিরিক্ত আইজি কাজী মো. ফজলুল করিম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। স্বাগত বক্তব্য দেন ডিআইজি (ট্রেনিং) একরামুল হাবিব।

এ সময় অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং-২) ড. শেহেলা পারভীন সাইবার অপরাধ তদন্ত প্রশিক্ষণের রোডম্যাপ ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন। আইজিপি নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ আয়োজন এবং প্রশিক্ষণ উপকরণ ও মডিউল সময়ের সঙ্গে হালনাগাদ রাখার ওপরও গুরুত্ব দেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930