ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১ চীন থেকে বুলেট ট্রেন আনার পরিকল্পনা, অগ্রাধিকার ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণ কৃষকের উৎপাদন খরচ কমিয়ে খাদ্যে স্বনির্ভরতার নির্দেশ আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন দুর্নীতির অভিযোগ, অনুসন্ধান করবে দুদক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী : হাইকোর্ট সবার জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে : রাষ্ট্রপতি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক সুরক্ষায় সরকার সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী

চীন থেকে বুলেট ট্রেন আনার পরিকল্পনা, অগ্রাধিকার ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণ

জেলা প্রতিনিধি
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
চীন থেকে বুলেট ট্রেন আনার পরিকল্পনা, অগ্রাধিকার ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণ

ছবি: -সংগৃহীত

চীন থেকে ঘণ্টায় সাড়ে ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বুলেট ট্রেনের গতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার হলেও বাংলাদেশের জন্য তুলনামূলক কম গতির ট্রেনও গ্রহণযোগ্য হতে পারে।

দেশে বিমানবন্দর সম্প্রসারণ প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে আটটি বিমানবন্দর চালু রয়েছে। এর মধ্যে কয়েকটি ভঙ্গুর অবস্থায় আছে। আগামী ১০ বছরের মধ্যে দেশে আরও একটি নতুন বিমানবন্দর নির্মাণের প্রয়োজন হবে। এ ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে।

শেরপুরের পর্যটন ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথাও জানান বিমানমন্ত্রী। তিনি বলেন, ঝিনাইগাতীতে একটি মোটেল নির্মাণ এবং আকস্মিক পাহাড়ি ঢল থেকে সুরক্ষায় মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণসহ জেলার উন্নয়নে নানা প্রকল্প নেওয়া হচ্ছে।

সভায় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সংসদ সদস্য, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সার্কিট হাউজে পৌঁছালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930