ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুক্তির ছয় মাসের মধ্যেই থার্ড টার্মিনাল চালুর আশা : রশিদুজ্জামান মিল্লাত

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬   ৬৭ বার পঠিত
চুক্তির ছয় মাসের মধ্যেই থার্ড টার্মিনাল চালুর আশা : রশিদুজ্জামান মিল্লাত

ছবি: -সংগৃহীত

দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে অবশেষে চালুর পথে এগোচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে জাপানের সঙ্গে আগামী জুলাই মাসে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। চুক্তি সম্পন্ন হলে ছয় মাসের মধ্যেই টার্মিনালটি চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত গণমাধ্যমকে বলেন, আমরা ইতোমধ্যে প্রস্তাবনার জন্য আরএফ পাঠিয়েছি। ৪০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। তবে অভ্যন্তরীণভাবে আমরা চেষ্টা করছি যাতে ৩০ দিনের মধ্যেই তারা চুক্তির খসড়া পাঠায়। চুক্তি স্বাক্ষরিত হলে ছয় মাসের মধ্যেই থার্ড টার্মিনাল চালু করা যাবে।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ ২০২৪ সালের ২ জানুয়ারি শেষ হয়। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে আড়াই বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এটি চালু করা সম্ভব হয়নি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে অত্যাধুনিক এ টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930