https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে শুক্রবার রাতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় কোনো হতাহতের ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১১টা ২৪ মিনিটে কার্গো ভিলেজের ৯ নম্বর ফটকের পাশের একটি মালামাল সংরক্ষণস্থলে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে অগ্নিনির্বাপণকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধোঁয়া নির্গমন দেখতে পান এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় মাত্র ১৪ মিনিটের মধ্যে, রাত ১১টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ করছে।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||