রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। আগুন পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।
ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর পাশের ভবনে ছড়িয়ে পড়লে ইউনিটের সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।



মন্তব্য করুন