মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য ধারণ, সংরক্ষণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। তাই ফেসবুক, ইউটিউব ও এক্সসহ কোনো মাধ্যমে এ ধরনের তথ্য প্রকাশ বা অন্যের সঙ্গে শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর:

– শ্রমসংক্রান্ত টোল ফ্রি: ৮০০১০০০১২৫
– পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি: ৮০০১০০০১২৬
– কূটনৈতিক শাখা: ৮০০১০০০১২৪
– মৃত্যুসংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০

সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার এবং যেকোনো পরিস্থিতিতে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।