ঢাকা
১৩ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

ভূমিকম্পে আবার কাঁপলো দেশ, উৎপত্তি কোথায়?

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৭ জুন ২০২৬   ৩৪ বার পঠিত
ভূমিকম্পে আবার কাঁপলো দেশ, উৎপত্তি কোথায়?

ছবি: -সংগৃহীত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়, যা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টের পান মানুষ।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির আনুমানিক মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভূটানের পুনাখা শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে।

ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, চীন ও ভূটানে অনুভূত হয়। মাঝরাতের এই আকস্মিক কম্পনে অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রংপুর বিভাগে ভূমিকম্পের কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930