কবি জসীমউদ্দীনের অমর লোককাহিনি অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘সোজন বাদিয়ার ঘাট’। তানভীর মোকাম্মেলের পরিচালনায় নির্মাণাধীন ছবিটির শুটিং ইতোমধ্যে ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে।

দুই ঘণ্টা দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন পরিচালক তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন রাকিবুল হাসান, সম্পাদনায় মহাদেব শী এবং শিল্পনির্দেশনায় উত্তম গুহ। আবহসংগীত পরিচালনা করছেন সৈয়দ সাবাব আলী আরজু। পোশাক পরিকল্পনা ও কাস্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন চিত্রলেখা গুহ।

ছবিটির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা, সন্দীপ মিস্ত্রী ও অপরাজিতা সংগীতা। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন হাসনা মওদুদ জসীমউদ্দীন।

চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্র সোজন ও দুলীর ভূমিকায় অভিনয় করছেন তনয় বিশ্বাস ও রাদিফা নারমিন। ছোটবেলার সোজন ও দুলীর চরিত্রে দেখা যাবে দিহান ও শ্রেয়া বৈদ্যকে।

এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চিত্রলেখা গুহ, কাজী রাজু, শাহ আলম দুলাল, আহসানুল হক মিনু, জয়িতা মহালনবিশ, সংগীতা চৌধুরী, দেবাশীষ ঘোষ, শুভাশীষ ভৌমিক, উত্তম গুহ, রিমু রোজা খন্দকার, মারিয়া ফারিহ্ উপমা, সৈয়দ সাবাব আলী আরজু, টুনটুনি সোবহান, কাজী ইব্রাহীম, জহির বাচ্চু, ইকবাল আহমেদ, সাইদুল হক, আছিরউদ্দীন মিলন, মেহেদি আল আমীন, মতিউর সুমন, সরন সাহা, অমিতাভ রাজীব, জুবায়ের জাহিদ, আজম শেখ, রেজাউল করিম রেজা, প্রশান্ত কর্মকার, অলোক বসু, দেবদাস সাহা, নব কুমার, মনোজ মন্ডল, রিজভিনা মৌসুমী, পারভীন পারু, সুলতানা কানিজ, নাজমুন্নাহার লিজা, স্বপ্না বৈদ্য, শাহানা সিদ্দিকা, রিপা মন্ডল, চৈতালী মন্ডল ও নির্ঝর চৌধুরীসহ আরও অনেকে।