রোববার (৮ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা এয়ারপোর্ট ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব পুরস্কার প্রদান করে দেশের ভ্রমণবিষয়ক পাক্ষিক পত্রিকা ‘দ্য বাংলাদেশ মনিটর’।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের হাত থেকে প্রধান পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ বিমান ও পর্যটন খাতের বিশিষ্ট ব্যক্তিরা।
এ বছর বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ এবং বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা। এছাড়া বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউটস্ট্যান্ডিং কানেক্টিভিটি সার্ভিস এবং বেস্ট রিজিওনাল এয়ারলাইন ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, মহাব্যবস্থাপক-জনসংযোগ কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের স্বীকৃতি যাত্রীদের প্রতিষ্ঠানের প্রতি আস্থার প্রতিফলন। ভবিষ্যতেও আরও উন্নত সেবা দিতে ইউএস-বাংলা প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালেও দ্য বাংলাদেশ মনিটরের পক্ষ থেকে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কার অর্জন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।


মন্তব্য করুন