বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সৌদি আরব থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। যুক্তরাজ্য থেকে ১৬১ কোটি ৬৬ লাখ এবং যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার এবং ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার এসেছে।
শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার।
মাসভিত্তিক হিসাবে, জুলাইয়ে দেশে এসেছে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আগস্টে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার, সেপ্টেম্বরে ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার এবং অক্টোবরে এসেছে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার।
অর্থাৎ, টানা চার মাসে রেমিট্যান্স প্রবাহ ২৭০ কোটি ডলারের বেশি রয়েছে। বৈধ পথে এই বিপুল পরিমাণ প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন