বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু ও নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছে। তবে একজন হজযাত্রীকে সর্বোচ্চ একবার এজেন্সি পরিবর্তনের সুযোগ দেওয়া হবে।
এতে আরও বলা হয়, হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া এজেন্সি পরিবর্তন কিংবা কোনো হজযাত্রীকে একাধিকবার স্থানান্তরের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ক্ষেত্রে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্ধারিত শর্ত অনুসরণ করে আগামী ১৬ থেকে ২২ নভেম্বরের মধ্যে সব স্থানান্তর কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে।
২০২৭ সালের হজযাত্রীদের সেবা ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য করুন