স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভোর ৩টা ১৭ মিনিটের দিকে একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে গাড়ি ভাড়ার ব্যবসা পরিচালিত হতো। পরে আগুন দ্রুত আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দমকলকর্মীরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফুকেটের পশ্চিম উপকূলে জনপ্রিয় পাতং সমুদ্রসৈকতের কাছাকাছি এলাকায় ঘটনাস্থলটি অবস্থিত। এলাকাটি পর্যটকদের কাছে বেশ পরিচিত।
এর মাত্র চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন। নতুন করে ফুকেটের এই অগ্নিকাণ্ড দেশটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

মন্তব্য করুন