খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উদযাপন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে প্রধানমন্ত্রীর অনুমোদিত অনুদানের চেক হস্তান্তর করা হয়।

এবার বড়দিনের অনুদানের পরিমাণ গত বছরের তুলনায় ১ কোটি টাকা বাড়ানো হয়েছে। গত বছর এ খাতে ২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবার তা বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী।

বুধবার সচিবালয়ে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রধানমন্ত্রীর এ অনুদানের মাধ্যমে বড়দিন উদযাপনে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন আয়োজন ও ধর্মীয় কার্যক্রমে সহায়তা দেওয়া হবে। গত বছরের তুলনায় অনুদানের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এবারের আয়োজনের জন্য আর্থিক সহায়তার পরিধিও বাড়ল।