রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকেই নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি।
তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

মন্তব্য করুন