জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানিয়েছেন, আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বই বিতরণের পরিকল্পনা রয়েছে।
২০২৭ শিক্ষাবর্ষের জন্য ছাপা হচ্ছে মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই। এরই মধ্যে প্রাথমিক স্তরের ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিক স্তরের প্রায় ৯২ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে।
এনসিটিবি জানিয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব বই উপজেলা পর্যায়ে সরবরাহের লক্ষ্য রয়েছে। নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাই শেষ হবে ১৫ ডিসেম্বরের মধ্যে।
এবার বইয়ের কাগজ, ছাপা ও বাঁধাইয়ের মান নিশ্চিত করার পাশাপাশি অপচয় কমাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে বই বিতরণের চূড়ান্ত তারিখ সরকারের সিদ্ধান্তের পর ঘোষণা করা হবে।

মন্তব্য করুন