ঢাকা
১৩ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

পুলিশ প্রশাসনে বড় রদবদল, পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   ১৩ বার পঠিত
পুলিশ প্রশাসনে বড় রদবদল, পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার

দেশের পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগের পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিট ও দপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়োগ অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আবু সাইমকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান এসপি মো. মিজানুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার হয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম। এ জেলার বর্তমান এসপি মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

নোয়াখালী জেলার পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার এন. এম. নাসিরুদ্দিন। বর্তমান এসপি টি. এম. মোশাররফ হোসেনকে বদলি করে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

ঝিনাইদহ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। বর্তমান এসপি মো. মাহফুজ আফজালকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

এদিকে সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ফেনীর পুলিশ সুপার হিসেবে পূর্বে বদলির আদেশ পাওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930