ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্টার্কের চেয়েও দ্রুত নাহিদ, অস্ট্রেলিয়া সফরে বড় ধাক্কা বাংলাদেশের ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলাচিঠি সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়

প্রযুক্তি খাতে বছরে ২ লাখ চাকরির লক্ষ্য, ঘোষণা বাজেটে

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১২ জুন ২০২৬   ৩৫ বার পঠিত
প্রযুক্তি খাতে বছরে ২ লাখ চাকরির লক্ষ্য, ঘোষণা বাজেটে

ছবি: -সংগৃহীত

অটোমেশন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, প্রযুক্তি খাতকে কেন্দ্র করে তরুণদের জন্য বড় আকারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এর পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফ্রিল্যান্সিং এবং ক্রিয়েটিভ সেক্টরে প্রশিক্ষণের মাধ্যমে আরও প্রায় ৮ লাখ পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে তরুণদের জন্য ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ারগিভিং এবং ভাষা প্রশিক্ষণসহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন কার্যক্রম জোরদার করা হবে।

এছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করে দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলেও বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়।