দীর্ঘ চার বছর পর আয়োজিত ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলে এবার মাঠে দর্শক উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে অপ্রত্যাশিত চিত্র। টিকিটের দাম কমিয়েও গ্যালারি পূর্ণ করতে পারেনি ফিফা।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকলেও পরের ম্যাচেই দেখা যায় বিপরীত চিত্র। গুয়াদালাহারার স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচে বহু আসন খালি ছিল, যা বিশ্বকাপের মতো আসরে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে।
ফিফা এক সপ্তাহ আগে জানায়, অন্তত এক লাখ ৮০ হাজার টিকিট অবিক্রীত ছিল। এরপর তারা কম দামে টিকিট বিক্রির উদ্যোগ নেয় এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা চালায়।
তবে শেষ মুহূর্তের ছাড় ও উদ্যোগ সত্ত্বেও প্রত্যাশিত দর্শক টানতে ব্যর্থ হয় আয়োজকরা। বিশ্লেষকদের মতে, ভিসা জটিলতা, টিকিট কেনার জটিল প্রক্রিয়া এবং ব্যবস্থাপনাগত সমস্যার কারণে দর্শক আগ্রহে প্রভাব পড়েছে।
এই পরিস্থিতিতে বিশ্বকাপের মতো বড় আসরে গ্যালারিতে আসন খালি থাকা নিয়ে ফিফার সমালোচনাও শুরু হয়েছে।