ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

বেনজীরের গ্রেপ্তারের খবরে সংসদে টেবিল চাপড়, সরকার-বিরোধী উভয় পক্ষের অভিবাদন

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৪ জুন ২০২৬   ৩১ বার পঠিত
বেনজীরের গ্রেপ্তারের খবরে সংসদে টেবিল চাপড়, সরকার-বিরোধী উভয় পক্ষের অভিবাদন

ছবি: -সংগৃহীত

দুবাইয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবর সংসদে উপস্থাপনের পর সরকারি ও বিরোধী উভয় দলের সংসদ সদস্যদের টেবিল চাপড়ে অভিবাদন জানাতে দেখা গেছে।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি জানান, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রীর বক্তব্য শোনার পর সংসদে বিরল এক দৃশ্যের অবতারণা হয়। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও একযোগে টেবিল চাপড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানান।

পরে ৩০০ বিধিতে আরও একটি বিবৃতি দেওয়ার সুযোগ চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু আপনি সুযোগ দিয়েছেন, আমি আরেকটি বিষয়ে বলতে পারি কি? ২ মিনিট সময় লাগবে।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্তব্য করেন, যদি এমন বড় কোনো খবর থাকে, আপনি বলতে পারেন। সাধারণত স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়ালে টেবিল চাপড়ানো দেখা যায়, কিন্তু আজকে ক্রস দ্য পার্টি লাইন সবাই উৎসাহ দিচ্ছেন।

তিনি আরও বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের খবর, যা দেশের জন্য তাৎপর্যপূর্ণ।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী হালকা রসিকতা করে বলেন, এই বিষয়ে মনে হয় আমার এদিকেই তালি হবে, ওদিকে তালি হবে কি না সে নিশ্চয়তা দিতে পারছি না।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930