ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

কক্সবাজার সফরে নিজেই ১৯৭ কিলোমিটার গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৫ জুন ২০২৬   ৪০ বার পঠিত
কক্সবাজার সফরে নিজেই ১৯৭ কিলোমিটার গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

কক্সবাজার সফরে ব্যতিক্রমী ঘটনার সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে পুরো সফরজুড়ে নিজেই ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শনিবার সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর থেকেই প্রধানমন্ত্রী নিজেই গাড়ির স্টিয়ারিং ধরেন। সেখান থেকে তিনি পিএমখালী ইউনিয়নে পাতলী খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যান।

অনুষ্ঠান শেষে আবারও নিজে গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কসহ দিনের অন্যান্য নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন। কক্সবাজারে অবস্থানকালে সব কর্মসূচিতেই তিনি নিজেই গাড়ি চালিয়ে যাতায়াত করেন।

সফরকালে সড়কের দুই পাশে হাজারো মানুষ ও দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য ভিড় করেন। অনেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান, আর প্রধানমন্ত্রীও হাসিমুখে তাদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রীর গাড়ির সামনের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পেছনের আসনে ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ।

দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানের পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সময়ে তিনি নিজে গাড়ি চালিয়েছেন। তবে এত দীর্ঘ পথ নিজে গাড়ি চালানোর ঘটনা এটিই প্রথম বলে জানা গেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930