ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনঝেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এই বৈঠক হতে পারে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, রাশিয়ার স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সমাধান চান পুতিন। তবে প্রস্তাবিত বৈঠক নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে। তবে এর আলোচ্যসূচি এখনো নির্ধারণ করা হয়নি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এখনো প্রস্তাবে সম্মতি দেননি। তবে উদ্যোগটির প্রতি তিনি ইতিবাচক মনোভাব দেখাতে পারেন।
ইউক্রেন ও রাশিয়াকে যুদ্ধের অবসানে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। উজবেকিস্তানের সমরকন্দ সফরকালে তিনি বলেন, ট্রাম্প এই যুদ্ধের অবসান চান। তবে প্রস্তাবিত ত্রিপক্ষীয় বৈঠক চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
রুবিও সতর্ক করে বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতের নেতিবাচক প্রভাব ব্যাপক। যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার ঝুঁকিও রয়েছে। এমনকি কোনো ড্রোন ভুলবশত প্রতিবেশী দেশের ভূখণ্ডে আঘাত হানলেও পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
রাশিয়ার ওপর আরোপিত কয়েকটি নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, মস্কোকে আলোচনার টেবিলে ধরে রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে যুদ্ধ বন্ধে অনিচ্ছার অভিযোগ তুলেছেন তিনি। তবে জেলেনস্কির মতে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল হলে ইউক্রেন ক্ষতিগ্রস্ত হবে এবং যুদ্ধ চাল

মন্তব্য করুন