ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ শহরে শুরু হওয়া জি-৭ শীর্ষ সম্মেলনে বৈশ্বিক উত্তেজনা কমানো এবং বড় আন্তর্জাতিক সংকট মোকাবিলায় অভিন্ন সমাধান খোঁজার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সোমবার সন্ধ্যায় কর্ম-নৈশভোজের মাধ্যমে তিন দিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিশ্বের সাতটি প্রধান শিল্পোন্নত গণতান্ত্রিক দেশের নেতারা এতে অংশ নিচ্ছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, এবারের আলোচনার মূল লক্ষ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং আন্তর্জাতিক সংকটগুলোতে যৌথ অবস্থান তৈরি করা। সম্মেলনে বিশেষ গুরুত্ব পাচ্ছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, চীনের অর্থনৈতিক প্রতিযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং অনলাইন নিরাপত্তার মতো বিষয়গুলো।
জি-৭ হলো যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক জোট, যা বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে।
সম্মেলনকে কেন্দ্র করে বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে নতুন সমঝোতা ও সহযোগিতার সম্ভাবনার দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।

মন্তব্য করুন