ঢাকা
২৮ আগস্ট ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার, নিট রিজার্ভ ৩১.০৮ বিলিয়ন

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   ২৮ বার পঠিত
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার, নিট রিজার্ভ ৩১.০৮ বিলিয়ন

ছবি: -সংগৃহীত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫.৬৩ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী দেশের নিট রিজার্ভ ৩১.০৮ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, মোট রিজার্ভের পাশাপাশি নিট রিজার্ভই সাধারণত আন্তর্জাতিক মানদণ্ডে অর্থনৈতিক সক্ষমতার বাস্তব চিত্র হিসেবে বিবেচিত হয়।