ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল ডেঙ্গু ঠেকাতে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রমাণ ছাড়াই ৪ জনকে মৃত্যুদণ্ড, বিচারককে হাইকোর্টের ভর্ৎসনা ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১ বিটিসিএল অফিসে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু ইয়েমেনে সৌদির বিমান হামলা, বাড়ছে হুতি-রিয়াদ উত্তেজনা মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল ঢাকা-কলকাতা রুটে শিগগিরই চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড় : তথ্য উপদেষ্টা

লাল কার্ডের শাস্তি, তিন ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকান ফুটবলার

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   ২১ বার পঠিত
লাল কার্ডের শাস্তি, তিন ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকান ফুটবলার

ছবি: -সংগৃহীত

চলমান বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন দক্ষিণ আফ্রিকার ফুটবলার থেম্বা জোয়ানে। ফিফার শৃঙ্খলাজনিত কমিটি তাকে এই শাস্তি প্রদান করেছে।

আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচের ৮৫ মিনিটে হিংসাত্মক আচরণের কারণে সরাসরি লাল কার্ড দেখেন জোয়ানে। ম্যাচে ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাই মোট তিনটি লাল কার্ড দেখান, যার মধ্যে একটি মেক্সিকো এবং দুটি দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের বিরুদ্ধে যায়।

ফিফার বিবৃতিতে বলা হয়, শৃঙ্খলাজনিত কোড অনুযায়ী থেম্বা জোয়ানেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই শাস্তির ফলে তিনি গ্রুপ পর্বের দুইটি ম্যাচ এবং দল রাউন্ড অব ৩২-এ উঠলে সেই ম্যাচেও অংশ নিতে পারবেন না।

দক্ষিণ আফ্রিকা তাদের পরবর্তী ম্যাচ খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930