ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

ইয়েমেনে সৌদির বিমান হামলা, বাড়ছে হুতি-রিয়াদ উত্তেজনা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
ইয়েমেনে সৌদির বিমান হামলা, বাড়ছে হুতি-রিয়াদ উত্তেজনা

ছবি: -সংগৃহীত

ইয়েমেনের মারিব প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার কয়েক ঘণ্টা পর মারিবে এ হামলা চালানো হয়। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হুতি-সংশ্লিষ্ট একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মারিবের যে অংশে হামলা হয়েছে, সেটি হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে মঙ্গলবার ভোরে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান এলাকায় বেসামরিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় হুতিরা। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় অন্তত ৭৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের হামলায় আবহা আন্তর্জাতিক বিমানবন্দর, বাদশাহ খালিদ বিমান ঘাঁটি এবং আবহা ও জাজানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০১৫ সালে হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে অভিযান শুরু করে। ২০২২ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হলেও সম্প্রতি সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর সঙ্গে হুতিদের সংঘর্ষের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবারের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930