ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ সালের মধ্যে গালফ রেলওয়েতে যুক্ত হবে ৬ দেশ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৯ জুন ২০২৬   ২৪ বার পঠিত
২০৩০ সালের মধ্যে গালফ রেলওয়েতে যুক্ত হবে ৬ দেশ

ছবি: -সংগৃহীত

উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-ভুক্ত ছয়টি দেশকে সংযুক্ত করার বহুল আলোচিত গালফ রেলওয়ে প্রকল্প ২০৩০ সালের মধ্যে চালুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান একটি একক রেল নেটওয়ার্কে যুক্ত হবে।

প্রায় ২,১১৭ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ কুয়েত সিটি থেকে শুরু হয়ে সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত হয়ে ওমানের রাজধানী মাসকাট পর্যন্ত বিস্তৃত হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি শুধু পরিবহন ব্যবস্থা নয়, বরং উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি, বাণিজ্য ও আঞ্চলিক সংযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে।

পরিকল্পনা অনুযায়ী, যাত্রীবাহী ট্রেন ঘণ্টায় ২০০ থেকে ৩০০ কিলোমিটার গতিতে চলবে, যার ফলে কুয়েত সিটি থেকে রিয়াদ পর্যন্ত যাত্রা দুই ঘণ্টারও কম সময়ে সম্পন্ন করা সম্ভব হতে পারে।

পণ্য পরিবহনের ক্ষেত্রেও এই রেল নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সড়কপথের ওপর চাপ কমিয়ে দ্রুত, কম খরচে ও নিরাপদ পরিবহন নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে জিসিসি অঞ্চলে অর্থনৈতিক একীকরণ আরও জোরদার হবে এবং বাণিজ্য, পর্যটন ও শ্রমবাজারে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রকল্পটির প্রায় অর্ধেক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষ ২০৩০ সালের মধ্যে পুরো নেটওয়ার্ক চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930