ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদায় চাপা পড়েছে সব সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯১৭ কলকাতায় হোটেল সংকটে রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি ক্যানসার রোগীর স্বজনরা ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক পাকিস্তানের তিন বাহিনীর সর্বময় কমান্ডে আসিম মুনির নেপালে আকস্মিক বন্যায় মৃত ১,৩৪২, নিখোঁজ ৪,৮৮৬ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাসের সুপারিশ

সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্পের বিশেষ দূত উইটকফ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২০ জুন ২০২৬   ২১ বার পঠিত
সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্পের বিশেষ দূত উইটকফ

ছবি: -সংগৃহীত

ইরানের সঙ্গে শান্তি ও সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে প্রথম দফার আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। শেষ মুহূর্তে সফর স্থগিত হওয়ায় এই বৈঠকে অংশ নিচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে চূড়ান্ত শান্তিচুক্তির লক্ষ্যে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে লেবাননে চলমান সংঘাত নতুন করে উত্তেজনা সৃষ্টি করায় আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল, লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধ না হলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অগ্রগতি সম্ভব নয়।

এ প্রেক্ষাপটে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর কূটনৈতিক প্রক্রিয়া আবারও গতি পেয়েছে। যুক্তরাষ্ট্র, কাতার এবং ইরানের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য পারমাণবিক চুক্তিসহ বৃহত্তর শান্তি উদ্যোগ নিয়ে আলোচনার জন্যই উইটকফ সুইজারল্যান্ড সফর করছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তবে তিনি সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কি না, সে বিষয়ে মন্তব্য করেননি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930