ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল আজকের বাজারে সোনা-রুপার গহনার দাম কত পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই লাদাখে সিন্ধু নদে ভারতের বাঁধ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস কথা কাটাকাটির জেরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চলছেই, দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি সালমান শাহর মৃত্যু কি রহস্যেই থেকে যাবে? টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদায় চাপা পড়েছে সব সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী

হামে আরও ৭ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৬৭৭

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২০ জুন ২০২৬   ২৬ বার পঠিত
হামে আরও ৭ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৬৭৭

ছবি: -সংগৃহীত

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃতদের মধ্যে ছয়জনই ঢাকার বাসিন্দা। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন।

শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫৮৪ জন।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯৪৯ জনে। আর হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৯১ হাজার ৭৮৯ জন।

পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগে হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে ৩০৪ জনের, আর আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৭৮৩ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণ, আক্রান্ত ব্যক্তিকে পৃথক রাখা এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে এর বিস্তার ও জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।

স্বাস্থ্য অধিদপ্তরও অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি জ্বর, সর্দি, কাশি ও শরীরে লালচে দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930