https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিচার বিভাগের সীমাবদ্ধতা অতিক্রম করে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শনিবার সকালে সুপ্রিম কোর্টে ঢাকা বিভাগের বিচারিক কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া অভিভাষণে তিনি এ আহ্বান জানান।
প্রধান বিচারপতি বলেন, বিচার ব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বিচার বিভাগের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটালাইজেশন, বিচারকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রশিক্ষণ এবং আদালত ব্যবস্থার আধুনিকায়নে চলমান উদ্যোগের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে ঢাকা বিভাগের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ শীর্ষ বিচারিক কর্মকর্তারা আদালতের অবকাঠামো, বাজেট বৃদ্ধি, আবাসন সংকট, এজলাস ও রেকর্ডরুমের সমস্যা সমাধানসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিচার বিভাগের উন্নয়ন, বাজেট বৃদ্ধি এবং বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।