https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে দাপট ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের সহজ জয়ে সিরিজ ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা।
চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লেতে মাত্র ১১ রানের মধ্যে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলটি থেমে যায় ৮ উইকেটে ১০৯ রানে।
বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিরোধ গড়েন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। ৫১ বলে ৬১ রানের অপরাজিত ইনিংসে তিনি করেন ৩ চার ও ৩ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে রিশাদ হোসেনের ব্যাট থেকে।
অস্ট্রেলিয়ার হয়ে স্পেন্সার জনসন, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে পাওয়ার প্লেতেই আসে ৫৪ রান। ১৭ রানে জশ ইংলিস ফিরলেও অধিনায়ক মিচেল মার্শ ঝড় তোলেন ব্যাট হাতে।
মাত্র ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মার্শ। তার ইনিংসেই জয়ের ভিত গড়ে যায় অস্ট্রেলিয়ার। পরে দ্রুত রান তুলে ১১তম ওভারেই জয় নিশ্চিত করে সফরকারীরা।