https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
গাইবান্ধার সাঘাটায় স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে শিবির নেতা সাইফুল্লাহ বারী (২২) হত্যার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পর ক্ষুব্ধ শিবির নেতাকর্মী ও স্থানীয় জনতা অভিযুক্তদের কয়েকজনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে সংঘর্ষের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে বোনারপাড়া বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে লোহার শাবল ও ছুরির আঘাতে শিবির নেতা সাইফুল্লাহ গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।