ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

২০ দিনে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৩৭ জন

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২২ জুন ২০২৬   ২৬ বার পঠিত
২০ দিনে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৩৭ জন

ছবি: -সংগৃহীত

ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে চলতি জুন মাসের প্রথম ২০ দিনে বিশেষ অভিযানে মোট ১,৫৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, অভিযানে চাঁদাবাজ, ছিনতাইকারী, ডাকাত, সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষভাবে অভিযান চালানো হয়।

গ্রেফতারদের মধ্যে ৫৪ জন চাঁদাবাজ রয়েছে, যাদের মধ্যে একজন পুলিশের তালিকাভুক্ত এবং বাকিরা তালিকা বহির্ভূত। এছাড়া ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ৪৬৩ জনকে আটক করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে আরও ১,০২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930