ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের তালাবদ্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ, নবজাতকসহ ৩ জনের লাশ উদ্ধার ডিএমপির অভিযানে ৪৩৪ জন গ্রেপ্তার, উদ্ধার বিদেশি রিভলভার ও ইয়াবা চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০ গ্রিড সাবস্টেশন হলে রৌমারীতে বাড়বে ৬,৩০০ টন ধান উৎপাদন শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু সৌদি আরবকে ৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র প্রবাসীদের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য, বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা নতুন বিশ্ব মানচিত্র গ্রহণের প্রস্তাব পাস জাতিসংঘে

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২২ জুন ২০২৬   ৩০ বার পঠিত
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: -সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার মনে করছে কিছু এলাকায় নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হতে পারে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেনা সদস্যদের বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয়েছে।

মন্ত্রী জানান, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন থাকবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। তবে সম্ভাব্য অপতৎপরতা মোকাবিলায় সব বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো চেষ্টা প্রতিহত করতে সরকার প্রস্তুত।

পুলিশের প্রতি আস্থাহীনতার কারণে সেনা মোতায়েন করা হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজন অনুযায়ী অতীতেও বিজিবি বা সেনাবাহিনীকে সহায়তার জন্য ডাকা হয়েছে। এটি আইনশৃঙ্খলা রক্ষার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সেনাবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্ব পালন করবে। এর মূল উদ্দেশ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930