ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুতের নতুন দাম কার্যকর, প্রিপেইড মিটার আপডেটের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ২৯ বার পঠিত
বিদ্যুতের নতুন দাম কার্যকর, প্রিপেইড মিটার আপডেটের নির্দেশ

ছবি: -সংগৃহীত

জুন মাসের শুরু থেকে বিদ্যুতের নতুন ট্যারিফ কার্যকর হওয়ায় প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের মিটার আপডেট করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য গ্রাহকদের ২০০ বা তার বেশি ডিজিটের টোকেন ব্যবহার করে মিটার আপডেট করতে হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে গ্রাহকরা সহজেই মিটার আপডেট করতে পারবেন। আপডেট সংক্রান্ত কোনো সমস্যা বা সহায়তার প্রয়োজন হলে গ্রাহকদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে সহায়তার জন্য বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ ছাড়াও বিপিডিবি (১৬২০০), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (১৬৮৯৯), ডিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭) কল সেন্টারে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নতুন ট্যারিফ অনুযায়ী সঠিক বিলিং নিশ্চিত করতে সব প্রিপেইড মিটার গ্রাহককে দ্রুত মিটার আপডেট সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930