ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস চীনের

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৬ জুন ২০২৬   ২০ বার পঠিত
তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস চীনের

ছবি: -সংগৃহীত

বেইজিং সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তা নদী ব্যবস্থাপনাসহ বাংলাদেশের নদী উন্নয়ন, বন্যা মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ঐকমত্য হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই স্টেট গেস্টহাউস-এ এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ বর্তমানে নদী খনন, বন্যার ঝুঁকি হ্রাস, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগে চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন তিনি। বিশেষ করে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

জবাবে পানিসম্পদমন্ত্রী লি গোওইং বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, এ খাতে বাংলাদেশের সঙ্গে বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর সহযোগিতা আরও সম্প্রসারণে চীন আগ্রহী।

বৈঠকে ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের বিষয়ও আলোচনায় আসে। দুই পক্ষই বিদ্যমান সহযোগিতাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রধানমন্ত্রী নদীভাঙন প্রতিরোধ, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং নৌ-নেভিগেশন উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী জানান, পানি ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। পাশাপাশি তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আমন্ত্রণ জানান।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930