ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটে বিল দিতে হিমশিম, ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ চায় বিকেএমইএ সাবমেরিন কেবল সংযোগ বিচ্ছিন্ন, দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ধীর গ্যাস সংকট পুরোপুরি কাটাতে লাগতে পারে দুই বছর : বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়া সদর আসনে আগামী পাঁচ বছর আমিই প্রধানমন্ত্রী : আমির হামজা ১০ বছরে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা সংসদে তুলে ধরবেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির বাইরে গিয়েও কাজ করছে বিএনপি : সালাহ উদ্দিন ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির গতি দেখে উদ্বিগ্ন ইসরায়েল এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, পাঁচ দিনেই ছাড়াল ৩ লাখ অস্ট্রেলিয়ার প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফেরানো সম্ভব হবে : সামরিক জান্তা

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ইউনিভার্সাল কার্ড : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ৩১ বার পঠিত
সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ইউনিভার্সাল কার্ড : প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের জন্য চালু থাকা সব সরকারি কল্যাণমূলক সুবিধা ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’-এর আওতায় আনা হবে। এর মাধ্যমে নাগরিকরা একক পরিচয়পত্র ব্যবহার করেই বিভিন্ন সরকারি সেবা ও সুবিধা গ্রহণ করতে পারবেন।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের জন্য চালু বিশেষ কার্ডসহ সব ধরনের সরকারি সুবিধা পর্যায়ক্রমে একটি কার্ডে একীভূত করা হবে। তিনি বলেন, এসব সুবিধা রাষ্ট্রের দয়া নয়, বরং নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব।

প্রধানমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য একটি আধুনিক ও কার্যকর সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যাতে একজন নাগরিককে বিভিন্ন সুবিধার জন্য আলাদা আলাদা কার্ড বহন করতে না হয়।

কৃষকদের বিষয়ে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এতে দেশের প্রায় ১৩ লাখ প্রান্তিক কৃষক উপকৃত হয়েছেন।

তিনি বলেন, সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে তথ্যপ্রযুক্তি, ব্লু ইকোনমি, ইকোট্যুরিজমসহ বিভিন্ন খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এ কর্মসূচির অংশ হিসেবে ১০ হাজার নতুন নার্সারি গড়ে তোলা হবে, যার মাধ্যমে প্রায় আড়াই লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও পেশাদার করা এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031