https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ফুটবল বিশ্বকাপ এলেই প্রিয় দলকে ঘিরে তারকাদের নানা মন্তব্য ও প্রতিশ্রুতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। তবে ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তকে ফুটবলের সঙ্গে মেলাতে নারাজ অভিনেত্রী তানজিন তিশা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, আর্জেন্টিনার সমর্থক হলেও দলের জয়-পরাজয়ের সঙ্গে তার বিয়ের কোনো সম্পর্ক নেই।
তিশা বলেন, আমি আর্জেন্টিনার সমর্থক, কারণ আমার বাবা এই দলের সমর্থক ছিলেন। সেই থেকেই আমিও আর্জেন্টিনাকে সমর্থন করি। তবে আমি জার্সি পরে ছবি দিইনি বা এ নিয়ে বাড়তি কিছু করিনি।
সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি কি বিয়ে করবেন? জবাবে বিস্ময় প্রকাশ করে তানজিন তিশা বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক?’
তার এই মন্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ব্যক্তিগত সিদ্ধান্তকে খেলাধুলার ফলাফলের সঙ্গে না জড়ানোর বিষয়ে অভিনেত্রীর স্পষ্ট অবস্থানের প্রশংসা করছেন।
সম্প্রতি চিত্রনায়িকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করার মন্তব্য করে আলোচনায় আসেন। সেই প্রসঙ্গ থেকেই তানজিন তিশার কাছে একই ধরনের প্রশ্ন করা হয়েছিল। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ফুটবল তার পছন্দের খেলা হলেও ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।