ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ ট্রল বা অপবাদে দায়িত্ব থেকে সরে আসবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য প্রতিফলিত : মাহদী আমিন ফাইনালের আগে রেফারির নিরপেক্ষ ও কঠোর ভূমিকা চান লাপোর্তে ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনের রাষ্ট্রদূত আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে সরকার : প্রেস সচিব

জন্মদিনে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন লুক প্রকাশ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬   ৪ বার পঠিত
জন্মদিনে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন লুক প্রকাশ

ছবি: -সংগৃহীত

জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হয়েছেন আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। নির্মাতা এস এস রাজামৌলি তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ থেকে অভিনেত্রীর নতুন দুটি লুক প্রকাশ করেছেন।

সিনেমাটিতে ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। ‘বারাণসী’র অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘আরও নতুন অভিযান, আরও আবিষ্কার এবং দিগন্তজোড়া যাত্রার জন্য…’

প্রকাশিত একটি স্থিরচিত্রে রহস্যময় ও গাঢ় আবহে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। কালো করসেট-স্টাইলের পোশাক, স্মোকি আই মেকআপ এবং সবুজ পান্নার দুলে তার লুক আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। অন্য ছবিতে সম্পূর্ণ ভিন্ন রূপে সাদা ক্রপ টপ, বেইজ শার্ট ও কালো কার্গো প্যান্ট পরে উচ্ছ্বসিত ভঙ্গিতে দেখা যায় তাকে। পেছনের পাহাড়, সবুজ প্রান্তর, জেব্রা ও জিরাফ ছবিটিকে দিয়েছে অ্যাডভেঞ্চারের আবহ।

নির্মাতাদের ভাষ্য, ‘মন্দাকিনী’ চরিত্রটি একজন বিশ্বভ্রমণকারী, সাহসী ও শক্তিশালী নারীর, যার মধ্যে রয়েছে সংবেদনশীলতা এবং স্মরণীয় ব্যক্তিত্ব।

ছবিগুলো প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভক্তদের ব্যাপক সাড়া মিলেছে। অনেকেই ধারণা করছেন, প্রিয়াঙ্কা হয়তো সিনেমার প্রধান প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করছেন। আবার কেউ তার নতুন লুক ও উপস্থিতির প্রশংসা করেছেন।

‘আরআরআর’-এর বৈশ্বিক সাফল্যের পর এস এস রাজামৌলির নতুন প্রকল্প ‘বারাণসী’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বড় বাজেটের এই সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। পৌরাণিক কাহিনি, ভারতীয় লোকগাথা এবং বিজ্ঞান কল্পকাহিনির উপাদানে নির্মিত ছবিটি আগামী বছরের এপ্রিলে মুক্তির সম্ভাবনা রয়েছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031