বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল জানিয়েছেন, তিনি বাংলা সিনেমা দেখেন না। তবে সময় ও সুযোগ মিললে বাংলা ছবিতে অভিনয় করতে আগ্রহী।
ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ পুরস্কার গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বাংলা ভাষার সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকলেও কাজল স্বীকার করেন, তিনি বাংলা খুব ভালো বলতে পারেন না। তবে বাংলা চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা রয়েছে বলে জানান।
অভিনেত্রী তনুজার মেয়ে কাজল বলেন, মায়ের মতো একজন শিল্পীর পর্যায়ে পৌঁছানো সহজ নয়। তিনি বলেন, “এখনও চেষ্টা করে চলেছি। মা অনেক বড় মাপের অভিনেত্রী। সারাজীবন মায়ের দেখানো পথেই হেঁটে এসেছি।”
কাজল আরও জানান, ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। তার ভাষায়, বলিউডে খুব কম শিল্পীই সময় মেনে সেটে আসেন ও কাজ শেষ করে বের হন, আর তিনি সেই কয়েকজনের একজন।
এবারের ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননায় কাজলের পাশাপাশি পুরস্কৃত হয়েছেন পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব।

মন্তব্য করুন