ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মৃত শিশুকে লাইফ সাপোর্টে! ছিল না চিকিৎসক, বিল ধরিয়ে দিয়েছে দুই লাখ টাকার ৪০ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর ঢাকায় আজ মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি ও বজ্রপাত ইয়ামালের জোড়া গোলে বার্সার টানা পঞ্চম জয় তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, থাকছে অর্ধেক অনুদান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১ চীন থেকে বুলেট ট্রেন আনার পরিকল্পনা, অগ্রাধিকার ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণ কৃষকের উৎপাদন খরচ কমিয়ে খাদ্যে স্বনির্ভরতার নির্দেশ আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন দুর্নীতির অভিযোগ, অনুসন্ধান করবে দুদক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমানের প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত দায়িত্ব পেলেন মঈন উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২০ মে ২০২৬   ৩৮ বার পঠিত
বিমানের প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত দায়িত্ব পেলেন মঈন উদ্দিন

ছবি: -সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা (ডিসিইও) সৈয়দ মঈন উদ্দিন আহমেদ–কে প্রতিষ্ঠানটির প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এখন থেকে তিনি পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এবং পরিচালক (অর্থ) পদেও দায়িত্ব পালন করবেন। দুটি পদেই তিনি পূর্ণ প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ভোগ করবেন।

বুধবার বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিমানের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) খন্দকার বাকী উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বর্তমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দুই পদেও সৈয়দ মঈন উদ্দিন আহমেদ প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ দায়িত্ব পালন করবেন।

এ সংক্রান্ত আদেশের অনুলিপি বিমানের সব পরিচালক, মহাব্যবস্থাপক, প্রধান চিকিৎসক, প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930