ঢাকা
০৮ আগস্ট ২০২৬

দিল্লির শিক্ষার্থী আন্দোলনে সমর্থন জানালেন সালমান খান

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ৯ বার পঠিত
দিল্লির শিক্ষার্থী আন্দোলনে সমর্থন জানালেন সালমান খান

ছবি: -সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। আন্দোলনের প্রশংসা করার পাশাপাশি তিনি এটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমান খান আন্দোলনের একটি পুরোনো ছবি শেয়ার করে বলেন, আন্দোলন সহিংস রূপ নেওয়ায় তিনি গভীরভাবে মর্মাহত। এ সময় আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ উল্লেখ করে শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রশংসা করেন সালমান। একই সঙ্গে সন্তানদের পাশে দাঁড়ানোর জন্য অভিভাবকদেরও ধন্যবাদ জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, “এই আন্দোলন, এই প্রতিবাদ—এটাই সঠিক পথ।” শিক্ষার্থীদের ‘সাহসী’ আখ্যা দিয়ে সালমান বলেন, শিক্ষার প্রতি তাদের অঙ্গীকার একদিন ভারতের জন্য গর্বের কারণ হবে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার বিষয়। তাই কোনো রাজনৈতিক দলের উচিত হবে না এই আন্দোলনের নেতৃত্ব বা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা।

সালমান খান আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি ইতিবাচক সাড়া দেবে। একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে ভারত এমন একটি বৈশ্বিক শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য আসবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031