ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫ শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগ, মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ সাত সকালেই সড়কে ঝরল ১৬ প্রাণ, দুই মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ পোশাক শিল্পে বড় পরিবর্তনের সম্ভাবনা, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বে কড়াকড়ি, নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের শেখ হাসিনাকে ভারত কথা বলার সুযোগ কেন দিল : স্বরাষ্ট্রমন্ত্রী মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা, ভারতীয় যাত্রীর অদ্ভুত কাণ্ড বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, যান চলাচল বন্ধ

দেশের ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   ২৯ বার পঠিত
দেশের ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

ছবি: -সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বুধবার রাতে প্রকাশিত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহসিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহীঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা, বরিশালচট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে, বিশেষ করে ময়মনসিংহসিলেট বিভাগে।

অন্যদিকে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোরচাঁদপুর জেলার ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031