ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে, তিন দিনে উন্নতির আশা সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ৮ মার্কিন ঘাঁটিতে হামলায় ২০০ সেনা নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি ইরানের সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার-তিরস্কারের নীতি অব্যাহত থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : বাণিজ্যমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনায় সরকার : আইনমন্ত্রী শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

হাঁস খাওয়ার অভিযোগে দুই কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৭ বার পঠিত
হাঁস খাওয়ার অভিযোগে দুই কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

ছবি: -সংগৃহীত

পটুয়াখালী সদর উপজেলায় হাঁস খাওয়ার অভিযোগে দুটি কুকুরকে রশিতে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা বাজারসংলগ্ন খেজুরতলা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুকুর দুটিকে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। পরে গুরুতর আহত অবস্থায় সেখানেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও কুকুর দুটির মালিক জাহাঙ্গীর প্যাদার দাবি, মনজু হাওলাদারের হাঁসকে কোনো একটি কুকুর কামড়ানোর অভিযোগ ওঠে। তবে জাহাঙ্গীরের পোষা কুকুর দুটির বিরুদ্ধে অভিযোগ তুলে তার কাছে ৩ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। টাকা দিতে না পারায় তার সামনেই কুকুর দুটিকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ।

জাহাঙ্গীর বলেন, তিনি চার বছর ধরে কুকুর দুটিকে পুষছিলেন এবং তাদের টিকাও দেওয়া হয়েছিল।

স্থানীয় বাসিন্দারা ঘটনার বিচার দাবি করেছেন। পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত বলেন, থানার ওসিকে বিষয়টি জানানো হয়েছে এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশে প্রাণিকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী এ ধরনের ঘটনা দণ্ডনীয় অপরাধ।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031