ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী বছরই রাজশাহী নগরবাসী পাবেন প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে আসছে নতুন নিয়ম, বাধ্যতামূলক নিবন্ধন দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইন্টারসেপ্টর মিসাইল সংকটে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র : নিউইয়র্ক টাইমস ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : নুসরাত ফারিয়া

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : নুসরাত ফারিয়া

ছবি: -সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি গানেও নিজের অবস্থান তৈরি করেছেন নুসরাত ফারিয়া। তার প্রকাশিত গানগুলো শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। সম্প্রতি প্রকাশিত ‘লোকে বলে’ গানটি ইউটিউবে প্রায় ৬০ লাখ ভিউ পেয়েছে।

ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতে এবার গানটির নতুন একটি সংস্করণ প্রকাশ করেছেন ফারিয়া। আগের তুলনায় ধীরলয়ে গাওয়া এই সংস্করণের সঙ্গে প্রকাশ করা হয়েছে একটি ভিডিও।

ভিডিওতে লন্ডনের বিভিন্ন সড়কে সাদা পোশাকে আনন্দের সঙ্গে হাঁটতে দেখা গেছে তাকে। ভিডিওর ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা।’

তিনি আরও লিখেছেন, ‘লোকে বলে’ তার পথচলার শুরু মাত্র। ভক্তদের ভালোবাসা ও সমর্থন উদ্‌যাপন করতেই এই ছোট্ট প্রচেষ্টা।

প্রকাশের মাত্র চার ঘণ্টায় ভিডিওটি প্রায় সাত লাখ ভিউ পেয়েছে। পাশাপাশি ২২ হাজারের বেশি প্রতিক্রিয়া ও পাঁচ শতাধিক মন্তব্য এসেছে।

‘লোকে বলে’ গানটির কথা লিখেছেন তাহজীব এম বাঁধন, সুর ও সংগীত করেছেন ফুয়াদ আল মুক্তাদির। ভিডিও নির্মাণ করেছেন বাবা যাদব। গানটি প্রকাশ করেছে ভারতের এসভিএফ মিউজিক।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031