ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারেক রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি : আতিফ আসলাম

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি : আতিফ আসলাম

ছবি: -সংগৃহীত

কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর পর শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

বাংলাদেশের খাবার সম্পর্কে জানতে চাইলে আতিফ বলেন, খিচুড়ি তার পছন্দের খাবার। বাংলাদেশের চা ও বিরিয়ানিরও প্রশংসা করেন তিনি।

আতিফ বলেন, ‘আমি পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি। মানুষ যখন আমাকে চাইনিজ বা থাই খাবার পছন্দ কি না জিজ্ঞেস করে, তখন আমি বলি—একবার বাংলাদেশে গিয়ে এখানকার খাবার খেয়ে দেখুন।’

বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন আতিফ। তাকে ‘অসাধারণ শিল্পী’ ও ‘কিংবদন্তি’ উল্লেখ করে রুনা লায়লার সঙ্গে কাজ করতে পেরে নিজের ভালো লাগার কথা জানান তিনি।

বাংলাদেশে তার কোনো আত্মীয় আছেন কি না—এমন প্রশ্নের জবাবে আতিফ বলেন, ‘আপনারা সবাই আমার আত্মীয়। আমার কাছে পরিবারের মতোই।’

শনিবার বিকেলে ঢাকার মাদানি এভিনিউর কোর্টসাইডে আতিফ আসলামের কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভও গান পরিবেশন করবে।