ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন, স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব, আনোয়ারা শিল্পাঞ্চল হবে নতুন অর্থনৈতিক মাইলফলক : স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইচেষ্টা, আটক দেবর-ভাবি ১৬ আগস্ট কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জাতীয় মৎস্য পক্ষ ঢাকা-নারিতা রুট চালু, আর বন্ধ হবে না : প্রতিমন্ত্রী মিল্লাত গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুই রিগ

শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে সমালোচনার মুখে সালমান খান

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৭ বার পঠিত
শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে সমালোচনার মুখে সালমান খান

ছবি: -সংগৃহীত

ভারতে নিট পরীক্ষার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বলিউড অভিনেতা সালমান খান। তবে তার এই অবস্থানের পরই পুরোনো একটি ভিডিও নতুন করে ভাইরাল হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় সালমান আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং শিক্ষার্থীরা উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে শান্তিপূর্ণভাবে যে আন্দোলন করছে, তা প্রশংসনীয়।

সালমান আরও বলেন, এই আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার বিষয় হিসেবে সরকারকে তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

তার এই বক্তব্যকে অনেকে স্বাগত জানালেও, একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সালমানের একটি পুরোনো ভিডিও। এটি ঘিরে নতুন করে বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031