ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
পিপিপি মডেলে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের জোর শাপলা চত্বরে ২০১৩ সালে গণহত্যা হয়েছিল : চিফ প্রসিকিউটর গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন, স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব, আনোয়ারা শিল্পাঞ্চল হবে নতুন অর্থনৈতিক মাইলফলক : স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা

সমালোচনার জবাব দিলেন ভাবনা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৫ বার পঠিত
সমালোচনার জবাব দিলেন ভাবনা

ছবি: -সংগৃহীত

ওমরাহ পালন শেষে দেশে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবার সেই সমালোচনার জবাবে আবেগঘন এক স্ট্যাটাসে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) ভেরিফায়েড ফেসবুক পেজে হিজাব পরা একটি ছবি পোস্ট করে ভাবনা জানান, অনেকের কাছে তার ওমরাহ সফর হঠাৎ সিদ্ধান্ত মনে হলেও, বাস্তবে এটি ছিল দীর্ঘদিনের ইচ্ছার বাস্তবায়ন। তিনি বলেন, তার বাবা-মা সবসময় আল্লাহর ঘরে যাওয়ার স্বপ্ন দেখতেন এবং তিনিও গত তিন বছর ধরে ওমরাহ পালনের পরিকল্পনা করছিলেন। তবে নানা কারণে তা সম্ভব হয়নি।

ভাবনা জানান, গত ৬ জুন ব্যাংকক সফর শেষে দেশে ফেরার আগের রাতে আল্লাহর ঘরে যাওয়ার আকাঙ্ক্ষায় তিনি অনেক কেঁদেছিলেন। সেই ইচ্ছার কথা এক বান্ধবীকেও জানিয়েছিলেন। পরে ২৫ জুন পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান।

ওমরাহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া সমালোচনার প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী লেখেন, অনেকে তার ওমরাহ কবুল হবে কি না, তা নিয়েও মন্তব্য করেছেন। তবে এসব নিয়ে তিনি বিচলিত নন। তার ভাষায়, “আল্লাহ যদি না চান, আপনি কি তার ঘরে যেতে পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন। আমি জানি না আমার ওমরাহ কবুল হয়েছে কি না। তবে আমি জানি, আল্লাহ সব দেখেন। আমার মনে কী আছে, আমার নিয়ত কী—সবই তিনি জানেন। আমার আল্লাহ ছাড়া আমি আর কাউকে কিছু প্রমাণ করতে চাই না।”

ওমরাহর ছবি প্রকাশের কারণ ব্যাখ্যা করে ভাবনা বলেন, মক্কা ও মদিনায় কাটানো অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে তাকে দেখে যদি কেউ আল্লাহর ঘরে যাওয়ার অনুপ্রেরণা পান, সেটিই হবে তার সবচেয়ে বড় প্রাপ্তি।

স্ট্যাটাসের শেষদিকে সবার কাছে দোয়া চেয়ে তিনি লিখেছেন, “আজ শুক্রবার। সবাই দোয়া করবেন। ভালো থাকবেন।”

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031